“বরিশালে তৌহিদ আফ্রিদি গ্রেফতার”

ভেতরের খবর নিউজ ডেস্ক: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে গ্রেফতার করেছে সিআইডি। রোববার (২৪ আগস্ট) রাতে বরিশাল শহর থেকে তাকে আটক করা হয়।

সিআইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তৌহিদ আফ্রিদিকে ঢাকায় আনা হচ্ছে এবং আগামীকাল সোমবার আদালতে হাজির করা হবে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে, তিনি জুলাই হত্যা মামলার আসামি।

এর আগে গত ১৭ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে দায়ের করা মামলায় রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেফতার করা হয় তৌহিদ আফ্রিদির বাবা ও মাইটিভির চেয়ারম্যান মো. নাসির উদ্দিন সাথীকে। রিমান্ড শেষে বর্তমানে তিনি কারাগারে আছেন।

তৌহিদ আফ্রিদি দেশের অন্যতম আলোচিত ইউটিউবার। সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিপুলসংখ্যক অনুসারী রয়েছে। গ্রেফতারের খবরে ভক্ত ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।

 

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *