“বাংলাদেশ-পাকিস্তান বৈঠক- অমীমাংসিত ইস্যুর সমাধান দাবি ঢাকার”

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকায় সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে বাংলাদেশ ১৯৭১ সালের গণহত্যার আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা, সম্পদ বণ্টন, ১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের বৈদেশিক সাহায্য হস্তান্তর ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবাসনসহ ঐতিহাসিক ইস্যুগুলোর দ্রুত সমাধানের আহ্বান জানায়।

উভয়পক্ষ বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। এছাড়া ভিসা সহজীকরণ, সমুদ্র সংযোগ উন্নয়ন ও বিমান যোগাযোগ পুনরায় চালুর অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

পাকিস্তান বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আগামী পাঁচ বছরে ৫০০ উচ্চশিক্ষার বৃত্তি দেওয়ার ঘোষণা দিয়েছে, যার এক-চতুর্থাংশ চিকিৎসাক্ষেত্রে বরাদ্দ থাকবে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা ও হকি প্রশিক্ষণের প্রস্তাব দেয় ইসলামাবাদ।

বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনে পাকিস্তানের সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানায় বাংলাদেশ।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *