“বাংলাদেশ সরকারের মানবিক উদারতায় যুক্তরাষ্ট্রের প্রশংসা”

ভেতরের খবর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকারের মানবিক উদারতাকে প্রশংসা করেছে। একই সঙ্গে ওয়াশিংটন রোহিঙ্গাসহ অন্যান্য বাস্তুচ্যুত জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য এই অঞ্চলের অন্যান্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে।

রোববার (২৪ আগস্ট) স্থানীয় সময় এক প্রেস বিবৃতিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমি পিগট বলেন, “যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে, যার মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। বাংলাদেশ সরকার রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে যে মানবিক উদাহরণ সৃষ্টি করেছে, আমরা তার প্রশংসা করি।”

২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা দেশে অবস্থান করছিল। বর্তমানে নতুন আগত হাজার হাজার রোহিঙ্গাসহ প্রায় ১৩ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে। প্রতি বছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে কক্সবাজারের শরণার্থী ক্যাম্পগুলোতে, যা সংকটকে আরও জটিল করে তুলেছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *