“সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস বিস্ফোরণ, আহত ৩”

ভেতরের খবর নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ড্রেনে গ্যাস জমে বিস্ফোরণে অন্তত তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুরে সিআই খোলার বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট শব্দে ড্রেনের স্ল্যাবগুলো উল্টে যায় এবং আশপাশের ভবন কেঁপে ওঠে। আতঙ্কে স্থানীয়রা বাসাবাড়ি থেকে বের হয়ে আসেন।

আহত নূর ইসলাম (৫০) ও দুই নারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কনজারভেন্সি অফিসার বাবুল শ্যামল পাল জানান, ড্রেন যথাযথভাবে পরিষ্কার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *