ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানীর শাহবাগ মোড়ে পাঁচ ঘণ্টা অবরোধ শেষে মঙ্গলবার রাত আটটায় সরে যান প্রকৌশল শিক্ষার্থীরা। তবে তিন দফা দাবি আদায়ে তাঁরা বুধবার সকাল ১০টায় আবারও অবরোধের ঘোষণা দিয়েছেন।
বুয়েটসহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ডিপ্লোমা প্রকৌশলীদের ‘প্রকৌশলী’ উপাধি বাতিল, নবম গ্রেডে পদোন্নতি বন্ধ এবং দশম গ্রেডে স্নাতক প্রকৌশলীদের অগ্রাধিকার দেওয়ার দাবি তুলেছেন।
অবরোধে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়। বারডেম হাসপাতালে সন্তানের চিকিৎসায় আসা তাসমিয়া রহিম ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন কোথাও না কোথাও আন্দোলন হয়, এভাবে শহর চলতে পারে না।”
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর