“রাজনীতির মাঠ থেকে নির্বাচনবিরোধীরা বাদ পড়বে: সালাউদ্দিন আহমদ”

ভেতরের খবর নিউজ ডেস্ক:  বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচনবিরোধী কোনো বক্তব্য রাজনীতিতে কারও জন্য সুফল বয়ে আনবে না। তিনি সতর্ক করে বলেন, যে-ই নির্বাচনবিরোধী অবস্থান নেবেন, তাঁরা রাজনীতির মাঠ থেকে বাদ পড়বেন কিংবা ক্ষতিগ্রস্ত হবেন।

আজ মঙ্গলবার রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় আওয়ামী লীগের আমলে যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকা দলগুলোর সঙ্গে ভবিষ্যতে জোট গঠনের সম্ভাবনার কথাও উল্লেখ করেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, কোনো দল নির্বাচনে অংশ না নিলে তা তাদের রাজনৈতিক স্বাধীনতা। তবে যারা অযৌক্তিকভাবে নির্বাচন বর্জনের চেষ্টা করবে, তারা নিজেরাই পিছিয়ে পড়বে। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে কোনো শঙ্কা নেই বলেও তিনি মন্তব্য করেন।

সংবিধান ও রাজনৈতিক সংস্কার নিয়ে তিনি বলেন, জুলাই সনদের কিছু অঙ্গীকার অযৌক্তিক মনে হলেও বিকল্প প্রস্তাব নিয়ে আলোচনায় অংশ নেওয়া হবে। সংবিধান সংস্কার কেবল ঐকমত্যের ভিত্তিতেই সম্ভব।

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, সবার ঐকমত্যে বর্তমান সরকার গঠিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার ভবিষ্যতের নির্বাচনে কার্যকর হতে পারে।

জামায়াতের সঙ্গে জোটের সম্ভাবনা নাকচ করে তিনি বলেন, নির্বাচনের আগে তাদের সঙ্গে কোনো জোট হবে না। তবে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া কয়েকটি ইসলামি দল ও অন্য সহযোগী সংগঠনের সঙ্গে আলোচনা চলছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *