ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):আগামীকাল বৃহস্পতিবার (২৮ আগস্ট) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবে মার্কিন দূতাবাস।
বুধবার (২৭ আগস্ট) সিইসির দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সিইসির কার্যালয়ে মার্কিন দূতাবাসের চার্জ ডি অ্যাফেয়ার্স ট্র্যাসি অ্যান জ্যাকবসন সিইসির সঙ্গে সাক্ষাৎ করবেন।
ইসির কর্মকর্তারা জানিয়েছেন, ৫ আগস্টের পর এটাই প্রথমবার মার্কিন দূতাবাসের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক হতে যাচ্ছে। তবে বৈঠকে কী বিষয়ে আলোচনা হবে, তা এখনো জানা যায়নি।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।