ঝিনাইদহে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে চুরি”

ভেতরের খবর নিউজ ডেক্স : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাসস্ট্যান্ডে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় গ্রিল কেটে ভল্ট ভেঙে নগদ ১ লাখ ২৫ হাজার ৭৫৯ টাকা চুরি করেছে দুর্বৃত্তরা। এ সময় তারা ব্যাংকের সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্কও নিয়ে গেছে।

বুধবার (২৭ আগস্ট) রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে ব্যাংক খুলে কর্মচারীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।

স্থানীয়রা জানায়, বাসস্ট্যান্ড মসজিদের পাশের একটি মার্কেটের দ্বিতীয় তলায় ব্যাংক শাখাটি অবস্থিত। রাতের আঁধারে ভবনের পেছন পাশে মই লাগিয়ে জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চোরচক্র। পরে তারা ভল্ট ভেঙে টাকা ও সিসিটিভির ডিভাইস নিয়ে যায়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, “ব্যাংকের ভল্ট ভেঙে টাকা নিয়ে গেছে এবং সিসিটিভির হার্ডডিস্কও চুরি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *