“মোদি ফোন ধরেননি, ট্রাম্প হতাশ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: শুল্ক নিয়ে সাম্প্রতিক টানাপোড়েনের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চারবার ফোন করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। কিন্তু একবারও ফোন ধরেননি মোদি। জার্মানির পত্রিকা ফ্রাঙ্কফুর্টার অ্যালজেমেইন জেইটুঙ্গ (ফাজ) এবং জাপানের নিক্কেই এশিয়া একই দাবি করেছে।

দুই পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ভারতের কৃষি ও ডেইরি বাজার উন্মুক্ত করার জন্য চাপ দিচ্ছিলেন। সেই চাপ এড়াতেই মোদি তাঁর ফোন ধরেননি। পাশাপাশি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করার মার্কিন অনুরোধও ভারত মানতে চায়নি।

ফাজ লিখেছে, ট্রাম্পের চারবার ফোন করেও সাড়া না দেওয়া শুধু মোদির বিরক্তিই নয়, তাঁর সতর্ক পদক্ষেপও বোঝায়। এই আচরণে ট্রাম্পের হতাশা বেড়েছে বহুগুণ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করা হয়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করছেন, যুক্তরাষ্ট্রের নীতি ভারতকে চীনের দিকে আরও টেনে নিচ্ছে।

সংবাদপত্রগুলো জানিয়েছে, শুল্কযুদ্ধের প্রভাবে ভারতের প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশ থেকে নেমে সাড়ে ৫ শতাংশে আসতে পারে। আর ফোন না ধরার ঘটনায় স্পষ্ট হয়েছে, মার্কিন চাপের কাছে নত হতে নারাজ নয়াদিল্লি।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *