“নুরের ওপর হামলায় তারেক রহমানের নিন্দা, সরকারের প্রতি তদন্তের আহ্বান”

বেতারের খবর নিউজ ডেক্স: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সরকারের প্রতি এ ঘটনার আইনি তদন্তের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তারেক রহমান লেখেন, “বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ে রয়েছি। জাতীয় নির্বাচনই এখন প্রথম পদক্ষেপ। তাই আজকের মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতন্ত্রের পথ থেকে জাতিকে বিচ্যুত না করে, তা নিশ্চিত করা জরুরি।”

তিনি আরও বলেন, “গণতন্ত্রপন্থী অংশীজনরা—যার মধ্যে বিএনপি ও এর মিত্ররাও রয়েছে—তাদের অবশ্যই সংযম ও সহনশীলতা বজায় রাখতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের প্রকৃত চেতনা অবশ্যই জয়ী হবে। দেশকে অবশ্যই মব শাসন ও অস্থিরতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।”

গণতান্ত্রিক চর্চা সমুন্নত রাখার ওপর জোর দিয়ে তারেক রহমান বলেন, “আমরা যদি বাংলাদেশকে এগিয়ে নিতে চাই, তবে এই মব ভায়োলেন্সের সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন, ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা নিশ্চিত করার মাধ্যমেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারব।”

তারেক রহমান নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, নুরের ওপর সংঘটিত হামলার আইনি তদন্ত সুষ্ঠুভাবে সম্পন্ন করা হোক।”

এর আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর কাকরাইলে গণঅধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাপা) ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে নুরুল হক নুর গুরুতর আহত হন এবং বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *