ভেতরের খবর নিউজ ডেস্ক: জুলাই সনদকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভেদ বাড়ছে। গণতন্ত্র প্রতিষ্ঠা ও নির্বাচনের রূপরেখা নিয়ে বিএনপি, জামায়াত ও এনসিপি ভিন্ন অবস্থান নিয়েছে। কেউ সংবিধান সংশোধন, কেউ গণভোট বা রাষ্ট্রপতির ঘোষণা, আবার কেউ গণপরিষদ গঠনের প্রস্তাব দিচ্ছে।
জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে ভিন্নমত থাকলেও চীনের আমন্ত্রণে বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা সফরে গেছেন। এমনকি সিলেটে পাথর লুটে তাদের তৃণমূল সহযোগিতা করেছে। তবে নির্বাচন ও সনদ নিয়ে সমঝোতা হয়নি।
আইন বিশেষজ্ঞরা বলেছেন, জুলাই সনদকে সংবিধানের ওপর স্থান দেওয়া অযৌক্তিক। এতে নির্বাচনের অনিশ্চয়তা বাড়ছে। বিশ্লেষকদের মতে, নীতি–আদর্শ নয়, বরং আসন্ন ভোটের হিসাব–নিকাশই দলগুলোর মূল বিরোধ।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর