ভেতরের খবর নিউজ ডেস্ক: গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। তাঁর মাথায় আঘাত ও নাকের হাড় ভেঙে যাওয়ায় রক্তক্ষরণ হয়েছিল। বর্তমানে রক্তক্ষরণ বন্ধ হলেও ৪৮ ঘণ্টার আগে তাঁকে আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়।
গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে গণ অধিকার পরিষদ ও জাতীয় পার্টির (জাপা) নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকসহ বহুজন আহত হন।
গণ অধিকার পরিষদ দাবি করেছে, জাপার হামলার পর পুলিশ ও সেনাবাহিনীও তাঁদের ওপর চড়াও হয়। অন্যদিকে আইএসপিআর জানিয়েছে, মিছিল থেকে সহিংসতা ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী বলপ্রয়োগে বাধ্য হয়। এ ঘটনায় সেনাবাহিনীর পাঁচ সদস্য আহত হয়েছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর