“ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন বললেন মির্জা ফখরুল”

ভেতরের খবর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, আগামী ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ বিষয়ে প্রধান উপদেষ্টাও একমত হয়েছেন বলে তিনি জানান। রোববার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই, ঘোষিত তারিখেই নির্বাচন হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এর আগে প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতারাও বৈঠক করেন। বৈঠক শেষে জামায়াতের নায়েবে আমির দাবি করেন, লন্ডনে বৈঠক করে নির্বাচনের তারিখ ঘোষণা নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে। এ বিষয়ে মির্জা ফখরুল বলেন, এটি অমূলক দাবি; প্রধান উপদেষ্টার পূর্ণ অধিকার রয়েছে বড় রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করার।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *