“স্বেচ্ছাসেবক দলের ৫৭ নেতা শোকজ”

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরে দলের শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে অনুপস্থিত থাকার অভিযোগে একসঙ্গে ৫৭ নেতাকে শোকজ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।

রোববার (৩১ আগস্ট) রাতে পাঠানো শোকজ নোটিশে আগামী তিন দিনের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সানোয়ার হোসেন তুষার ও সদস্য সচিব জহিরুল ইসলাম জহিরের সঙ্গে দলীয় কার্যালয়ে সাক্ষাৎ করে জবাব দিতে বলা হয়েছে।

শোকজপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—নাটোর সদর উপজেলা আহ্বায়ক আফরোজ তালুকদার, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ ও জাহিদুল ইসলাম। বড়াইগ্রাম উপজেলা যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, সুলতালুন আরেফিন কাজল, আকরামুল ইসলাম রনি ও রেজাউল করিম বাবু। গুরুদাসপুর উপজেলা যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফ, সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান লিটন। সিংড়া উপজেলা যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জসিম, জনি হোসেন, রফিক উদ্দিন ও মাসুদ রানা।

এ ছাড়া নাটোর পৌরসভা স্বেচ্ছাসেবক দলের পাঁচ যুগ্ম আহ্বায়ক, গোপালপুর পৌরসভার আহ্বায়ক জাহাঙ্গীর হোসেনসহ সাত যুগ্ম আহ্বায়ক, বনপাড়া পৌরসভার তিন যুগ্ম আহ্বায়ক, গুরুদাসপুর পৌরসভার পাঁচ যুগ্ম আহ্বায়ক, নলডাঙ্গা পৌরসভার সাত যুগ্ম আহ্বায়ক, সিংড়া পৌরসভার পাঁচ যুগ্ম আহ্বায়ক এবং বাগাতিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবু বকর সিদ্দিকসহ সাত যুগ্ম আহ্বায়ককে শোকজ নোটিশ পাঠানো হয়েছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *