ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):নাটোরের জনসেবা হাসপাতালের পরিচালক ও বিএনপিপন্থী সংগঠন ড্যাবের নাটোর আহ্বায়ক ডা. এ এইচ এম আমিরুল ইসলামকে খুনের অভিযোগে তাঁর সাবেক ব্যক্তিগত সহকারী আসাদুল ইসলাম (২৭)–কে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, নারী স্টাফের সঙ্গে সম্পর্ক ফাঁস হওয়ার ঘটনায় ডা. আমিরুল আসাদুলকে চাকরিচ্যুত করেন। প্রতিশোধ নিতে আসাদুল বোরকা পরে হাসপাতালে প্রবেশ করে খাটের নিচে লুকিয়ে থাকেন। পরে ভোররাতে ঘুমন্ত অবস্থায় ডা. আমিরুলকে গলা কেটে হত্যা করেন। খুনের পর প্রায় এক ঘণ্টা কক্ষে অবস্থান করে আবারও বোরকা পরে বেরিয়ে যান তিনি।
প্রযুক্তির সহায়তায় নাটোর শহর থেকে তাঁকে আটক করা হয়। বগুড়ার নন্দীগ্রাম থেকে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করেছে পুলিশ।
এসপি মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, আসাদুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন। ঘটনায় জড়িত সন্দেহে এক নারী স্টাফসহ ছয়জনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।