“ডাকসু নির্বাচনে প্রকাশ্যে মাঠে ছাত্রশিবির”

ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আনুষ্ঠানিকভাবে অংশ নিচ্ছে ইসলামী ছাত্রশিবির। দীর্ঘদিন গোপনে সক্রিয় থাকার পর এবার তারা সরাসরি মাঠে নেমে এসেছে। গত বছরের সেপ্টেম্বর থেকে ক্যাম্পাসে প্রকাশ্যে সাংগঠনিক কার্যক্রম শুরু করে শিবির, যা জুলাই গণ–অভ্যুত্থানের পর আরও ত্বরান্বিত হয়।

ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক মো. আবু সাদিক কায়েম। তাকে সামনে রেখে শিবিরের নেতৃত্বাধীন “ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট” নামে একটি প্যানেল গঠন করা হয়েছে। এই প্যানেলে নারী শিক্ষার্থীরাও অন্তর্ভুক্ত হয়েছেন।

নির্বাচনী প্রচারণায় অনলাইন প্ল্যাটফর্মের পাশাপাশি আবাসিক হল, ইনস্টিটিউট ও আশপাশের এলাকায়ও তারা সক্রিয়ভাবে প্রচার চালাচ্ছে। শিবিরের দাবি, শিক্ষার্থীদের কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে তারা একটি বড় ভোটব্যাংক গড়ে তুলেছে। বিশেষ করে মাদ্রাসা ও কোচিং থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীরা তাদের সমর্থন দেবে বলে তাদের প্রত্যাশা।

বিশ্লেষকদের মতে, শিবিরের এই প্রত্যাবর্তন ডাকসুর নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *