রাজনৈতিক দলকে তেল না মেরে জনগণের জন্য কাজ করেন৷ পুলিশকে স্বরাষ্ট্র উপদেষ্টা।

ভেতরের খবর নিউজ ডেক্স : আসন্ন জাতীয় নির্বাচনে কোনো রাজনৈতিক দলের তেলবাজি না করে জনগণের আশা–আকাঙ্ক্ষা পূরণের জন্য নিরপেক্ষভাবে কাজ করতে পুলিশের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা দেবেন না, নিজেকে রাজনৈতিক কর্মী ভাববেন না। মনে রাখবেন, পেশিশক্তি কখনও শান্তি প্রতিষ্ঠা করতে পারে না।”

রবিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, “আপনাদের আমি বলছি, রাজনৈতিক দল থেকে দূরে থাকবেন। এখন যদি তেল দেওয়া শুরু করেন তাহলে নির্বাচনের পর সেই তেল ফুরিয়ে যাবে। তাই রিজার্ভ করে রাখুন। জনগণের যে আশা-আকাঙ্ক্ষা রয়েছে, সেটি পূরণের চেষ্টা করুন।”

রাজবাড়ী ও চট্টগ্রামসহ সাম্প্রতিক অস্থিতিশীলতা নিয়ে প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত কয়েক দিনে আইনশৃঙ্খলা কিছুটা খারাপের দিকে গেলেও দ্রুত আগের অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা চলছে। রাজবাড়ীর ঘটনায় ইতিমধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

গাফিলতির অভিযোগে সংশ্লিষ্ট ডিসি ও এসপিকে দায়িত্বে রেখে সুষ্ঠু তদন্ত সম্ভব কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “কাদের অবহেলায় ঘটনা ঘটেছে তা তদন্তেই বের হবে। আগে সরিয়ে দিলে তদন্তের গুরুত্ব নষ্ট হবে। দোষী প্রমাণিত হলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।”

হাটহাজারী ও রাজবাড়ীর ঘটনায় মব ঠেকাতে ব্যর্থ হয়েছে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন, “না, আমরা ব্যর্থ হইনি। কিন্তু সমাজে এখন অসহিষ্ণুতা বেড়ে গেছে। যারা এসব ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হবে।”

জনগণের অংশগ্রহণ নির্বাচনে বাধাগ্রস্ত হতে পারে কিনা—এমন প্রশ্নে তিনি বলেন, “জনগণ যখন ভোটমুখী হয়ে যাবে তখন তাদের কোনো শক্তি প্রতিহত করতে পারবে না। ভোটকেন্দ্রে তারা পৌঁছাবেই।”

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *