গদি ধরে টান সরকারের, সরকার তাড়াতে আন্দোলন গড়ে তুলেছে নেপালের জেন-জি

ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে টানা দ্বিতীয় দিনের মতো ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির নেতৃত্বাধীন সরকারের পদত্যাগ দাবিতে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা রাস্তায় নেমে আসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বেশ কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে।

কাঠমান্ডু পোস্ট ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষুব্ধ জেনারেশন জেড তরুণরা বিভিন্ন রাজনৈতিক নেতাদের বাসভবনে হামলা চালায়। পৃথ্বী সুব্বা গুরুং-এর (যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী) ললিতপুরের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের ভাইসেপতি বাসভবনে পাথর ছোড়া হয়। এছাড়া সোমবার পদত্যাগকারী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক এবং সাবেক প্রধানমন্ত্রী প্রচণ্ডের বাড়িতেও হামলার ঘটনা ঘটে।

পুলিশ মাইকে ঘরে ফেরার আহ্বান জানালেও বিক্ষোভকারীরা ‘সরকারের খুনিদের শাস্তি চাই’ স্লোগানে সরব ছিল। অনেক জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষের খবর পাওয়া গেছে। তবে মঙ্গলবার পুলিশের পক্ষ থেকে গুলি চালানোর ঘটনা ঘটেনি বলে ধারণা করা হচ্ছে।

এর আগে সোমবার বিক্ষোভ দমনে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৯ জন নিহত হন। ওই ঘটনার পর থেকেই প্রধানমন্ত্রী অলির জনপ্রিয়তা তীব্রভাবে প্রশ্নবিদ্ধ হয়েছে। বিরোধী দল নেপালি কংগ্রেসসহ বিভিন্ন মহল তার পদত্যাগ দাবি করছে।

দুর্নীতি ও একযোগে এক্স, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সরকারি সিদ্ধান্তেই জেনারেশন জেড তরুণদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেও আন্দোলন থামেনি, বরং তা আরও সরকার উৎখাতের দাবিতে রূপ নিয়েছে।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *