ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে নিয়ম ভেঙে শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট কেন্দ্রে প্রবেশ করেন ছাত্রদল প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান।
সকাল সাড়ে ৮টার দিকে তিনি জগন্নাথ হলের শিক্ষার্থীদের অংশে ঢোকেন। আবিদুল অভিযোগ করেন, প্রার্থীদের জন্য কোনো পরিচয়পত্র দেওয়া হয়নি।
রিটার্নিং কর্মকর্তা কাজী মোস্তাক গাউসুল হক জানান, প্রার্থীদের ভোট কেন্দ্রে প্রবেশের অনুমতি নেই।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর