ভেতরের খবর নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টা ৫০ মিনিট থেকে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা শুরু হয়। এখন পর্যন্ত ১২টি হলের ফল পাওয়া গেছে।
ঘোষিত আংশিক ফলাফলে দেখা যাচ্ছে, ডাকসুর ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সাদিক কায়েম এগিয়ে আছেন। তিনি এখন পর্যন্ত ৯ হাজার ৭৪২ ভোট পেয়েছেন। অপরদিকে ছাত্রদল সমর্থিত প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন ৪ হাজার ৩৩৮ ভোট।
ভিপি (সহ সভাপতি) পদে অমর একুশে হল: সাদিক কায়েম ৬৪৪, আবিদ ১৪১, উমামা ফাতেমা ৯০।সুফিয়া কামাল হল: সাদিক ১২৭০, আবিদ ৪২৩, উমামা ৫৪৭।
ফজলুল হক হল: সাদিক ৮৪১, আবিদ ১৮১।শহিদুল্লাহ হল: সাদিক ৯৬৬, আবিদ ১৯৯।শামসুন নাহার হল: সাদিক ১১১৪, আবিদ ৪৩৪, উমামা ৪০৩।জগন্নাথ হল: আবিদ ১২৭৬, সাদিক ১০, উমামা ২৭৮।জহুরুল হক হল: সাদিক ৮৯৬, আবিদ ৩১৪।রোকেয়া হল: সাদিক ১৪৭২, আবিদ ৫৭৫।সলিমুল্লাহ মুসলিম হল: সাদিক ৩০৩, আবিদ ১১০, উমামা ৩৪।স্যার এফ রহমান হল: সাদিক ৬০২, আবিদ ১৮৬, উমামা ৭৯।বিজয় একাত্তর হল (১): সাদিক ৯৯১, আবিদ ২৭৮, উমামা ১০৪।বিজয় একাত্তর হল (২): সাদিক ৬৩৩, আবিদ ২২১।
জিএস পদে শিবির সমর্থিত ফরহাদ ও ছাত্রদল সমর্থিত হামীমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। তবে কিছু হলে বৈষম্যবিরোধী ছাত্রসংসদ প্যানেলের আবু বাকের মজুমদার ও বাম সমর্থিত মেঘমল্লার বসুও ভালো অবস্থানে রয়েছেন।ফজলুল হক হল: ফরহাদ ৫৮৯, হামীম ৫৮৯, বাকের ৩৪১।শহিদুল্লাহ হল: ফরহাদ ৭৭৩, হামীম ২৪৯।জগন্নাথ হল: মেঘমল্লার ১১৭০, ফরহাদ ৫, হামীম ৩৯৮।জহুরুল হক হল: ফরহাদ ৬৭০, হামীম ৪০৯।রোকেয়া হল: ফরহাদ ১১২০, হামীম ৪৪৭, বাকের ২৪১, মেঘমল্লার ৭৮০।সলিমুল্লাহ মুসলিম হল: ফরহাদ ২৩৭, হামীম ১২৪।স্যার এফ রহমান হল: ফরহাদ ৪৮৮, হামীম ২৪৫।বিজয় একাত্তর হল (১): ফরহাদ ৭৭৯, হামীম ৪৪২।বিজয় একাত্তর হল (২): ফরহাদ ৫০১, হামীম ২৭১, মেঘমল্লার ১০৬।