ডাকসু নির্বাচনে জয়ী সাত নারী

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে প্রথমবারের মতো উল্লেখযোগ্যভাবে নারীদের উপস্থিতি দেখা গেল। এবারের নির্বাচনে মোট ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা শেষে সাতজন নারী শিক্ষার্থী জয় লাভ করেছেন। এর মধ্যে সম্পাদকীয় ১২টি পদে ৩ জন এবং ১৩টি সদস্যপদের মধ্যে ৪ জন নারী নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে মোট ৩৯ হাজার ৮৭৪ জন ভোটারের মধ্যে প্রায় ৩০ হাজার শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেন। নারী ভোটার ছিলেন ১২ হাজারেরও বেশি। মোট ৪৭১ জন প্রার্থীর মধ্যে নারী প্রার্থী ছিলেন মাত্র ৬২ জন, অর্থাৎ প্রায় ১৩ শতাংশ।

বিজয়ী নারী প্রার্থীদের মধ্যে রয়েছেন ফাতেমা তাসনিম জুমা (মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক), উম্মে ছালমা (কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক)সহ আরও কয়েকজন শিক্ষার্থী।

এছাড়া হল সংসদ নির্বাচনেও নারীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। ডাকসু ও হল সংসদ মিলিয়ে এবার ৭২ জন নারী নির্বাচিত হয়েছেন।

শিক্ষার্থীরা বলছেন, নারীদের এই সাফল্য ভবিষ্যতে ছাত্ররাজনীতিতে তাদের সক্রিয় অংশগ্রহণের পথ আরও উন্মুক্ত করবে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *