ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে আজ বৃহস্পতিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। ২১টি আবাসিক হলে একযোগে ভোট চলছে, যা বিকেল ৫টা পর্যন্ত চলবে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রায় ৮০টি সিসি ক্যামেরায় ক্যাম্পাস পর্যবেক্ষণ করা হচ্ছে। ২১ জন রিটার্নিং কর্মকর্তা ও শতাধিক পোলিং কর্মকর্তাও দায়িত্ব পালন করছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর