ভেতরের খবর নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল কেন্দ্রে ভোট দেওয়ার সময় ভোটারের আঙুলে কালি না দেওয়ার অভিযোগ উঠেছে। এজিএস প্রার্থী আল আমিন বলেন, ভোটারদের কেবল স্বাক্ষর নিয়ে ব্যালট দেওয়া হচ্ছে। পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, তাঁদের কাছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন থেকে মার্কার সরবরাহ করা হয়নি।
অন্যদিকে ২১ নম্বর ছাত্র হলে ভোটারদের আঙুলে কালি দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও জাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম রাশিদুল আলম বলেন, সব হলে কালি দেওয়ার নির্দেশনা রয়েছে এবং প্রতিটি কেন্দ্রে কালি সরবরাহ করা হয়েছে। তিনি নজরুল ইসলাম হলে বিষয়টি খতিয়ে দেখছেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর