ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল সংসদ নির্বাচনে ব্যালট পেপারে নির্দেশনা ভুল পাওয়া গেছে। কার্যকরী সদস্য পদে তিনজন প্রার্থীকে ভোট দেওয়ার নিয়ম থাকলেও ব্যালটে একজনকে টিক দেওয়ার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে পোলিং কর্মকর্তা উজ্জ্বল কুমার মন্ডল জানান, বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং শিক্ষার্থীদের মৌখিকভাবে তিনজন প্রার্থীকে ভোট দিতে বলা হচ্ছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর