ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে মওলানা ভাসানী হলের অতিথি কক্ষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী।
তিনি অভিযোগ করেন, ভোটকেন্দ্রে কালি মুছে যাওয়া, ব্যালট পেপার ফ্লোরে পাওয়া, এজেন্টদের বাধা, ভোটার তালিকায় ছবি না থাকা, প্রার্থীকে প্রবেশে বাধা দেওয়াসহ একাধিক অনিয়ম ঘটেছে। এছাড়া শতকরা ১০ শতাংশ অতিরিক্ত ব্যালট ছাপানো ও জামায়াত-শিবিরকে সুবিধা দেওয়ার অভিযোগও তোলেন তারা।
সংবাদ সম্মেলনে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী মো. শেখ সাদী হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর