ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অসঙ্গতি ও অনিয়মের অভিযোগ তুলেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট।
আজ বৃহস্পতিবার দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সহসভাপতি (ভিপি) প্রার্থী আরিফ উল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে।”
তিনি অভিযোগ করেন, ক্যাম্পাসে সাবেক ছাত্রদল কর্মীদের উপস্থিতি ও হলগুলোতে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভীতি প্রদর্শন ছিল। এছাড়া ক্যাম্পাসে বহিরাগত ছাত্রদলকর্মীদের আনাগোনাও বেড়ে যায়।
ওএমআর ও ব্যালট পেপার ছাপানোর অভিযোগ প্রসঙ্গে আরিফ উল্লাহ বলেন, এইচআরসফট বিডি’র সিইও রোকমুনুর জামান রনি বিএনপি সমর্থক হলেও এ নিয়ে তাঁদের বিরুদ্ধে মিথ্যাচার করা হচ্ছে।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর