জাকসু নির্বাচনে ফলাফল দিতে দেরি

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শেষ হওয়ার ২০ ঘণ্টা পরও চলছে গণনা। মোট ভোটার ১১ হাজার ৭৪৩ জনের মধ্যে ভোট পড়েছে ৬৭–৬৮ শতাংশ। বৃহস্পতিবার বিকেল ৫টায় ভোট গ্রহণ শেষ হলেও দীর্ঘ লাইনের কারণে ব্যালট বাক্স আসে রাত সাড়ে ৯টার পর। রাত সোয়া ১০টায় শুরু হয় গণনা।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব একেএম রাশিদুল আলম জানান, প্রার্থীদের আবেদনে ওএমআর মেশিনের বদলে হাতে গণনা করায় দেরি হচ্ছে। শুরুতে ধীরগতিতে গণনা হলেও শুক্রবার সকালে টেবিল বাড়িয়ে গতি আনা হয়েছে। পোলিং এজেন্ট অনুপস্থিত থাকাও দেরির আরেক কারণ।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *