কক্সবাজার ফুটবল স্টেডিয়ামে মারামারি থেকে বিশৃঙ্খলা, ভাংচুর এবং হাতাহাতিতে আহর ২০ জন

ভেতরের খবর নিউজ ডেস্ক: কক্সবাজারে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন স্টেডিয়ামে জেলা প্রশাসক (ডিসি) গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ঘিরে ভয়াবহ বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেলে গ্যালারি পূর্ণ হয়ে যাওয়ায় মাঠে প্রবেশে বাধা পেয়ে ক্ষুব্ধ দর্শকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ বাঁধে। এতে কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিনসহ অন্তত ২০ জন আহত হন।

দর্শকদের অভিযোগ, ৫ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে প্রায় ৩০ হাজার টিকিট বিক্রি করা হয়। নির্ধারিত ৫০ টাকার বদলে অতিরিক্ত মূল্যে টিকিট বিক্রি নিয়েও ক্ষোভ ছড়িয়ে পড়ে। আড়াইটার দিকে অসংখ্য দর্শক গেট ভেঙে মাঠে ঢুকে পড়েন। পুলিশ, র‍্যাব ও সেনা সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা চালালেও বিকেল পাঁচটার পর লাঠিচার্জ করে দর্শকদের বের করতে হয়।

তবে একপর্যায়ে দর্শকরা পুনরায় আক্রমণ শুরু করেন। তারা মাঠ, গ্যালারি, প্রেস বক্স ভাঙচুরের পাশাপাশি ইটপাটকেল নিক্ষেপ ও অগ্নিসংযোগ করে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

পরিস্থিতি অবনতির কারণে রামু ও টেকনাফ উপজেলা একাদশের মধ্যকার বহুল প্রতীক্ষিত ফাইনাল ম্যাচ স্থগিত ঘোষণা করেছে আয়োজক কমিটি।

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *