জাকসু ফল আজ রাতেই

ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা আজ রাতের মধ্যেই শেষ করে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান। শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটায় এক সংবাদ সম্মেলনে তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টা থেকে ভোট গণনা শুরু হয়েছে। ২১টির মধ্যে ১৯টি হলের গণনা শেষ হয়েছে। তিনি বলেন, দ্রুত কাজ শেষ করতে জনবল বাড়ানো হয়েছে এবং প্রার্থীদের এজেন্টদের উপস্থিতিতে স্বচ্ছভাবে ভোট গণনা চলছে। তবে ফল ঘোষণার নির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, রাতের শেষ ভাগেও ঘোষণা হতে পারে।

@ইয়াসমিন রিমা

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *