জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাকসু নির্বাচনে প্রথমে হল সংসদের ফলাফল ঘোষণা করা হয়েছে। একে একে ২১টি হলের ফল প্রকাশ করছেন রিটার্নিং কর্মকর্তারা।
মীর মশাররফ হোসেন হল: ভিপি খালেদ জুবায়ের, জিএস শাহরিয়ার নাজিম, এজিএস আরাফাত হোসেন।
মওলানা ভাসানী হল: ভিপি আবদুল হাই স্বপন, জিএস হৃদয় পোদ্দার, এজিএস রাকিব হাসান।
শহীদ সালাম–বরকত হল: ভিপি মারুফ হোসেন, জিএস মাসুদ রানা, এজিএস আবরার আজিম ভুঁইয়া।
আলবেরুনী হল: ভিপি রিফাত আহমেদ শাকিল, জিএস মুনতাসির বিল্লাহ খান, এজিএস সাদমান হাসান খান।
নওয়াব ফয়জুন্নেসা হল: ভিপি বুবলী আহমেদ (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস সুমাইয়া খানম (বিনা প্রতিদ্বন্দ্বিতা), এজিএস পদে কেউ নেই।
১০ নং (ছাত্র) হল: ভিপি আসিফ মিয়া, জিএস মেহেদী হাসান, এজিএস নাদিম মাহমুদ।
১৫ নং (ছাত্রী) হল: ভিপি শারমীন খাতুন (বিনা প্রতিদ্বন্দ্বিতা), জিএস মেহনাজ মোহনা, এজিএস শাহানা আক্তার।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর


