ভেতরের খবর নিউজ ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু। সাধারণ সম্পাদক (জিএস) পদে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্রার্থী মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৬টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। প্রায় ৪৮ ঘণ্টা পর ভোটের পূর্ণাঙ্গ ফল প্রকাশ করল নির্বাচন কমিশন।
আব্দুর রশিদ জিতু বর্তমানে ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ প্ল্যাটফর্মের আহ্বায়ক হিসেবে পরিচিত। কোটা সংস্কার আন্দোলনের সময় তিনি ছাত্রলীগের হামলার শিকার হয়ে আলোচনায় আসেন। এরপর আরিফ সোহেল আটক হলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতৃত্ব দেন। তবে পরবর্তীতে অনিয়মের অভিযোগ তুলে সমন্বয়ক পদ থেকে পদত্যাগ করে নিজস্ব প্ল্যাটফর্ম ‘গণঅভ্যুত্থান রক্ষা আন্দোলন’ গড়ে তোলেন এবং সেখান থেকে নিয়মিত কর্মসূচি পরিচালনা করে আসছেন।


