রাকসু নির্বাচনে শিবিরের বৈচিত্র্যময় প্যানেল

ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে ছাত্রশিবির ঘোষিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেল নতুনভাবে আলোচনায় এসেছে। এ প্যানেলে প্রথমবারের মতো নারী, সংখ্যালঘু ও সাবেক এক সমন্বয়ককে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্যানেল ঘোষণায় জানানো হয়, সহসভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোস্তাকুর রহমান। সাধারণ সম্পাদক (জিএস) পদে রয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ফাহিম রেজা। সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রার্থী হয়েছেন সালমান সাব্বির।

এছাড়া নির্ধারিত নারী আসনের বাইরেও তিনজন নারীকে বিভিন্ন সম্পাদকীয় পদে রাখা হয়েছে। তাঁদের একজন সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাহী সদস্য পদে রাখা হয়েছে একজন সংখ্যালঘু শিক্ষার্থী সুজন চন্দ্রকে।

শিবিরের দাবি, তাদের প্যানেলে বিভিন্ন মত, ধর্ম ও অংশগ্রহণকারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই প্রার্থীরা মনোনয়ন পেয়েছেন। তারা বলছে, এই বৈচিত্র্যই হবে তাদের শক্তি।

আগামী ২৫ সেপ্টেম্বর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে প্যানেল ঘোষণা ঘিরে ক্যাম্পাসে আলোচনার ঝড় উঠেছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *