যাবজ্জীবনের মেয়াদ কমানোর ভাবনা সরকারের

ভেতরের খবর নিউজ ডেস্ক: সরকার বয়স বিবেচনায় যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ শনিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখনকার আইনে যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ ৩০ বছর ধরা হয়। কিন্তু এটা অনেক দীর্ঘ সময়। বিশেষ করে বয়স্কদের জন্য বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে নতুনভাবে ভাবা হচ্ছে।

উপদেষ্টা বলেন, নারী ও পুরুষের ক্ষেত্রেও এ বিষয়ে ভিন্ন সময় নির্ধারণ হতে পারে। নারীদের জন্য মেয়াদ ২০ বছর পর্যন্ত কম হতে পারে। পুরুষদের ক্ষেত্রে মেয়াদ কিছুটা বেশি হতে পারে। তবে বয়স ও অন্যান্য পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, এটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত হলে জানানো হবে। পাশাপাশি শর্ত সাপেক্ষে দণ্ড কমানো হতে পারে।

বর্তমানে ১৮৬০ সালের দণ্ডবিধি অনুযায়ী যাবজ্জীবন কারাদণ্ড কার্যকর হয়, যার মেয়াদ ৩০ বছর ধরা হয়।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *