কালশীতে- গুলিতে তরুণ আহত, বোনও ছুরিকাহত

ভেতরের খবর নিউজ ডেস্ক: (রাজশাহী):রাজধানীর মিরপুরের কালশীতে দুর্বৃত্তদের গুলিতে সুমন মিজি (৩২) নামে এক তরুণ আহত হয়েছেন। এ সময় তার বড় বোন লাভলী বেগম (৪৫) ধারালো অস্ত্রের আঘাতে জখম হন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে কালশীর আদর্শনগর এলাকায় এ ঘটনা ঘটে। রোববার (১৪ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

আহত সুমনের স্ত্রী মাহিমা আক্তার জানান, তাদের বাসা কালশীর ১১ নম্বর রোডে। তার স্বামী এলাকায় বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান ও বাসাবাড়িতে সিসি ক্যামেরা লাগানোর কাজ করেন। তিনি অভিযোগ করে বলেন, শনিবার রাতে স্থানীয় সন্ত্রাসী ডাশা শরিফ, মাল্লা কবির, মশু মিয়াসহ ১৫-১৬ জন মিলে তার স্বামীকে মারধর করে। এক পর্যায়ে সন্ত্রাসীরা সুমনের পেটে গুলি করে। এ সময় তার বোন লাভলী বেগমও ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।

মাহিমা আরও অভিযোগ করেন, মাল্লা কবির এলাকায় কুখ্যাত ইয়াবা ব্যবসায়ী। কিছুদিন আগে সেনাবাহিনী তাদের আস্তানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও টাকা জব্দ করে। এ ঘটনায় লাভলীর ছেলে ও ছোটভাই সুমন সেনাবাহিনীকে তথ্য দিয়েছেন—এমন সন্দেহে দীর্ঘদিন ধরে হুমকি দিয়ে আসছিল তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মো. ফারুক জানান, গুলিবিদ্ধ সুমনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। তবে চিকিৎসা শেষে লাভলী বেগম বাসায় ফিরেছেন।

এ ঘটনায় পল্লবী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে।

উজ্জল হোসেন।
ব্যুরো প্রধান,রাজশাহী।

 

  • Related Posts

    সংবাদটি নিরপেক্ষ ও সংবাদপত্রের ভাষায় মাঝারি আকারে সাজিয়ে দিলাম

    ভেতরের খবর নিউজ ডেস্ক:  ছোটপর্দার অভিনেতা সাইদুর রহমান পাভেলকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ৪৫ সেকেন্ডের ভিডিও নিয়ে আলোচনা ও সমালোচনা চলছে। কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ…

    নেপালের বন্যায় সহায়তায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা বালেন্দ্র শাহর

    ভেতরের খবর নিউজ ডেস্ক: নেপালে সাম্প্রতিক বিধ্বংসী বন্যায় সহমর্মিতা প্রকাশ, ক্ষতিগ্রস্তদের জন্য ১০ লাখ মার্কিন ডলার অর্থ সহায়তা এবং বাংলাদেশের জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *