ভেতরের খবর নিউজ ডেস্ক: সিলেট থেকে গ্রেপ্তার করা হলো মিরসরাইয়ের নুরুজ্জামান ও তাঁর দ্বিতীয় স্ত্রী আনোয়ারা বেগমকে, যিনি ১০ সেপ্টেম্বর নিজের ছেলে মোহাম্মদ শাহেদকে ছুরিকাঘাত করে হত্যা করেছিলেন। নিহত শাহেদ চট্টগ্রাম ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন।
মিরসরাই থানার উপপরিদর্শক জাহিদুল ইসলাম জানান, সোমবার সন্ধ্যায় র্যাব-৭ একটি দল সিলেট থেকে দম্পতিকে গ্রেপ্তার করে। আসামিদের মিরসরাই থানায় হস্তান্তর করে আদালতে তোলা হবে। হত্যার ঘটনা ঘটেছিল নুরুজ্জামানের দ্বিতীয় স্ত্রীকে ঘরে তোলা নিয়ে চলমান বিরোধের কারণে। নিহত শাহেদের মা কামারুজ্জাহান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর


