ব্রাহ্মণবাড়িয়ায় সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, এক ঘণ্টা ট্রেন বন্ধ

ভেতরের খবর নিউজ ডেক্স : ব্রাহ্মণবাড়িয়ায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী বিরতিহীন আন্তনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ১০ মিনিটে শহরের কলেজপাড়া এলাকায় ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের আউটার অংশে এ ঘটনা ঘটে।

ইঞ্জিন বিকল হয়ে পড়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের ঢাকামুখী আপলাইনে ট্রেন চলাচল এক ঘণ্টার জন্য বন্ধ থাকে। পরে ট্রেনের লোকোমাস্টারসহ সংশ্লিষ্টরা ইঞ্জিন মেরামতের কাজ শুরু করেন। মেরামত শেষে সকাল ১১টা ২০ মিনিটে সুবর্ণ এক্সপ্রেস আবার ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

রেলওয়ে কর্মকর্তারা জানান, দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ভোগান্তি এড়ানো সম্ভব হয়েছে।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *