খুলনায় বিএনপি নেতা আবু হোসেনের বাড়িতে হামলা

ভেতরের খবর নিউজ ডেস্ক: খুলনা জেলা বিএনপির সদস্যসচিব শেখ আবু হোসেনের (বাবু) বাড়িতে গুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রূপসা উপজেলার আইচগাতী এলাকায় এ হামলা হয়। তবে এতে কেউ হতাহত হননি।

রূপসা থানার ওসি জানান, দুর্বৃত্তরা বাড়ির আঙিনায় দুটি ককটেল নিক্ষেপ করে এবং ধাওয়া খেয়ে তিনটি ফাঁকা গুলি ছোড়ে। ঘটনাস্থল থেকে ককটেলের খোসা উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা প্রথমে বাড়ির সামনে চায়ের দোকানে অবস্থান নেয়, পরে বাড়ির ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ দুপুরে বিএনপি ও অঙ্গসংগঠন বিক্ষোভ-সমাবেশ ডেকেছে। বিএনপি নেতারা হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি করেছেন।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *