নরসিংদীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

ভেতরের খবর নিউজ ডেস্ক: নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে একজন নিহত ও অন্তত পাঁচজন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহ আলম চৌধুরী এবং বহিষ্কৃত সদস্য সচিব আব্দুল কাইয়ুম মিয়া গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

নিহত ব্যক্তি ইদন মিয়া (৫৫), তিনি মুরাদনগর গ্রামের বাসিন্দা। স্থানীয়রা জানান, গত বছরের ৫ আগস্টের পর থেকে উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই জেরে ভোরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইদন মিয়া নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি।

নরসিংদী সদর থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় তদন্ত চলছে।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *