আজ স্ত্রীকে প্রশংসার দিন

ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ বিশ্বের বিভিন্ন দেশে পালিত হচ্ছে ওয়াইফ অ্যাপ্রিসিয়েশন ডে বা স্ত্রীকে প্রশংসা করার দিন। প্রতি বছর সেপ্টেম্বর মাসের তৃতীয় রোববার এ দিবসটি পালিত হয়।

২০০৬ সালে যুক্তরাষ্ট্রে প্রথম এ উদ্যোগ শুরু হয়। এরপর থেকে নানা দেশে দিনটি জনপ্রিয় হয়ে ওঠে। মূল লক্ষ্য স্ত্রীর অবদানকে স্বীকৃতি দেওয়া, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা।

দাম্পত্য সম্পর্কে সম্মান ও প্রশংসা খুবই জরুরি। ব্যস্ত জীবনে অনেকেই মুখে প্রকাশ করেন না ভালোবাসা বা কৃতজ্ঞতা। আজকের দিন সেই সুযোগ এনে দেয়।

স্ত্রীর প্রতি ভালোবাসা জানাতে পারেন নানা উপায়ে তার গুণাবলি মুখে বলে প্রশংসা করা, ফুল বা চকোলেট উপহার দেওয়া, প্রিয় রেস্টুরেন্টে লাঞ্চ বা ডিনারে যাওয়া, শাড়ি বা আংটির মতো ছোট চমক দেওয়া।

  • Related Posts

    আদালতের ১৪৪ ধারার আদেশের পরও নির্মাণকাজের অভিযোগ, প্রশ্নের মুখে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ

    কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের পর্যটন এলাকার গুরুত্বপূর্ণ কলাতলী মোড়ে ৩৪ শতাংশ জমি নিয়ে বিরোধের মধ্যেই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে আরএফ বিল্ডার্সের বিরুদ্ধে। আদালতের ১৪৪ ধারার আদেশের পরও সেখানে নির্মাণকাজ চলার অভিযোগে…

    মায়ের হাত ভাঙার কথা জানালেন জামায়াতের এমপি রাহাদ

    ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী করার কারণে তাঁর বাড়িঘর ভাঙচুর করা হয় এবং তাঁর মাকে মারধর…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *