বিয়ের আশ্বাসে তরুণীর সাথে ওসির শারীরিক সম্পর্ক স্থাপন।

ভেতরের খবর নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সুজন শ্যামের বিরুদ্ধে বিয়ের আশ্বাসে এক তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের অভিযোগ উঠেছে। অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই সুজনের কিছু আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আলোচনায় আসে। ভুক্তভোগী তরুণী জানান, দীর্ঘদিন ধরে বিয়ের প্রতিশ্রুতিতে সুজন তার সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। কিন্তু পরবর্তীতে বিয়ে করতে অস্বীকৃতি জানালে তিনি ১৩ সেপ্টেম্বর লিখিত অভিযোগ দাখিল করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহিন বলেন, “এটি ধর্ষণের ঘটনা নয়। তবে আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হওয়ায় এসআই সুজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”

হবিগঞ্জের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *