ভেতরের খবর নিউজ ডেস্ক: ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়া। আজ রোববার একযোগে এই তিন দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি জানায়।
প্রথমে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দেন। এরপর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ স্বীকৃতি ঘোষণা করেন এবং স্পষ্ট করেন যে ফিলিস্তিন রাষ্ট্রে হামাসের কোনো ভূমিকা থাকবে না।
শেষে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ভিডিও বার্তায় বলেন, “ফিলিস্তিনের রাষ্ট্রীয় স্বীকৃতির সময় এখন এসেছে।” তিনি গাজার মানবিক সংকট নিরসনে ইসরায়েলকে সীমান্ত শিথিলের আহ্বান জানান।
জি-৭ এর মধ্যে যুক্তরাজ্য ও কানাডা প্রথমবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল। তবে এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর