ইউনূসকে প্রধান করার প্রস্তাবে বিদেশি ইন্ধন ছিল না -নাহিদ ইসলাম

ভেতরের খবর নিউজ ডেস্ক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ জেরার জবাবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করার প্রস্তাবের পেছনে দেশি-বিদেশি কোনো শক্তির ইন্ধন ছিল না।

রবিবার (২১ সেপ্টেম্বর) শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর জেরায় তিনি এ কথা বলেন। এ মামলায় পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ইতোমধ্যে রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন।

জুলাই গণ-অভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান ও আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে বিচার চলছে। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। এরপর ৮ আগস্ট দেশে ফিরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *