ভেতরের খবর নিউজ ডেস্ক: রাজধানী ঢাকায় সোমবার ভোর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৭১ মিলিমিটারসহ মোট ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ধানমন্ডি, কলাবাগান, মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় জলজটের সৃষ্টি হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরি হয়েছে, ২৪ সেপ্টেম্বরের দিকে আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে খুলনা, বরিশাল ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বৃষ্টি ও কোথাও ভারি বর্ষণ হতে পারে। সর্বোচ্চ বৃষ্টিপাত ফেনীতে ১১৬ মিলিমিটার, আর সর্বোচ্চ তাপমাত্রা ময়মনসিংহে ৩৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
@ইয়াসমিন রিমা, ভেতরের খবর