সংগীতজীবন থেকে ধীরে ধীরে সরে দাঁড়াচ্ছেন তাহসান

ভেতরের খবর নিউজ ডেস্ক: বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী, গীতিকার ও অভিনেতা তাহসান খান সংগীতজীবন থেকে ধীরে ধীরে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত এক কনসার্টে ভক্তদের উদ্দেশে তিনি বলেন, এটি তাঁর শেষ কনসার্ট নয়, তবে শেষ ট্যুর। তিনি আরও জানান, মেয়ের বড় হয়ে ওঠা ও ব্যক্তিগত জীবনের অগ্রাধিকারই তাঁকে এমন সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে।

এ ঘোষণা শুনে উপস্থিত দর্শকেরা হতবাক হয়ে পড়েন। অনেকেই না–না ধ্বনি দেন, কেউ কেউ আবেগে কেঁদেও ফেলেন। কিন্তু তাহসান নিজের সিদ্ধান্তে অটল থাকেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও সরে দাঁড়িয়েছেন এই তারকা। তাঁর ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ রয়েছে, যদিও বিষয়টি নিয়ে তিনি ভক্তদের কাছে বিস্তারিত কিছু জানাননি।

আড়াই দশক ধরে সংগীতের মঞ্চ মাতিয়ে আসা তাহসান বর্তমানে অস্ট্রেলিয়া ট্যুরে রয়েছেন। ব্রিসবেন, অ্যাডিলেড, সিডনি ও মেলবোর্নের পর এবার পার্থ শহরে হবে তাঁর শেষ কনসার্ট। এর মধ্য দিয়েই ধীরে ধীরে গানের আসর থেকে বিদায় নেবেন বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

তাহসান বলেন, “একটা সাধারণ জীবনের আশায় এমন সিদ্ধান্ত নিয়েছি। সারাজীবন কি মঞ্চে দাঁড়িয়ে লাফালাফি করা যায়?”

ভক্ত–শ্রোতাদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, তাঁরা এখনো প্রস্তুত নন প্রিয় শিল্পীকে বিদায় জানানোর জন্য।

@ইয়াসমিন রিমা, ভেতরের খবর

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *