সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল পেরু

ভেতরের খবর নিউজ ডেস্ক: লাতিন আমেরিকার দেশ পেরুতে ফের দানা বাঁধছে অস্থিরতা। রাজধানী লিমায় শনিবার (২০ সেপ্টেম্বর) ব্যাপক সরকারবিরোধী বিক্ষোভে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষোভকারীরা লাঠি ও পাথর নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

সাম্প্রতিক সময়ে সংগঠিত অপরাধ, সরকারি দুর্নীতি এবং নতুন পেনশন সংস্কার নিয়ে দেশজুড়ে অসন্তোষ দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় প্রেসিডেন্ট ভবন ও কংগ্রেস ভবনের দিকে অগ্রসর হতে চাইলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাধে।

প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তের জনপ্রিয়তা এরই মধ্যে তলানিতে এসে ঠেকেছে। তার মেয়াদ শেষ হতে এখনও এক বছরের বেশি বাকি থাকলেও জনমতের বড় অংশ তাকে এবং কংগ্রেসকে দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে দেখছে।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *