বিশ্ব গন্ডার দিবস আজ

ভেতরের খবর নিউজ ডেস্ক: আজ ২২ সেপ্টেম্বর, বিশ্ব গন্ডার দিবস। ২০১০ সালে ওয়ার্ল্ড ওয়াইল্ডলাইফ ফান্ড (WWF) সাউথ আফ্রিকা দিনটিকে বিশ্ব গন্ডার দিবস হিসেবে ঘোষণা করার পর থেকে প্রতিবছর এ দিনটি পালিত হয়ে আসছে।

এই দিবসের মূল উদ্দেশ্য হলো গন্ডার শিকার রোধ, তাদের প্রাকৃতিক বাসভূমি সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধি করা। সরকারি-বেসরকারি সংস্থা, চিড়িয়াখানা ও সাধারণ মানুষ একত্রিত হয়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি উদ্‌যাপন করে থাকে।

বিশ্বজুড়ে পাঁচ প্রজাতির গন্ডার রয়েছে,আফ্রিকার সাদা ও কালো গন্ডার, আর এশিয়ার একশৃঙ্গ, জাভা ও সুমাত্রার গন্ডার। বর্তমানে সব প্রজাতিই বিপন্ন তালিকাভুক্ত। প্রাকৃতিক বিপর্যয়, বন ধ্বংস, চোরাকারবারি ও শিকার—এসব কারণে গন্ডার আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে।

এই দিন উপলক্ষে বিভিন্ন দেশে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, বিতর্ক প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনী ও সচেতনতামূলক পোস্টার বিতরণ। সামাজিক যোগাযোগমাধ্যমও গন্ডার রক্ষায় সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এখনই কার্যকর উদ্যোগ না নিলে ভবিষ্যতে পৃথিবী থেকে গন্ডার একেবারেই হারিয়ে যেতে পারে। তাই প্রাণী সংরক্ষণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *