নিউইয়র্কে এনসিপি নেতা আখতার হোসেনের ওপর হামলা

ভেতরের খবর নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় সেখানে পৌঁছালে কিছু বিক্ষুব্ধ ব্যক্তি তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে এবং অশ্লীল গালিগালাজ করে।

আখতার হোসেন অন্তর্বর্তী সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতিনিধি দলের সদস্য হিসেবে যুক্তরাষ্ট্র সফরে রয়েছেন। এ ঘটনার পরপরই এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা তার ভেরিফাইড ফেসবুক পেজে ক্ষোভ প্রকাশ করেন। তিনি লিখেন, “এটা ব্যক্তি আখতার হোসেনকে টার্গেট করে নয়, বরং তার রাজনৈতিক পরিচয়ের কারণে এমন হামলা চালানো হয়েছে। তিনি প্রতিনিধিত্ব করেন সেই দলকে, যে দল ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে নিরলস কাজ করে যাচ্ছে।”

ডা. তাসনিম জারা আরও বলেন, এ ধরনের হামলা একটি অশুভ শক্তির বহিঃপ্রকাশ, যা গণতান্ত্রিক মূল্যবোধকে বাধাগ্রস্ত করতে চায়।

এদিকে হামলার কিছু ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আখতার হোসেনকে ঘিরে কিছু ব্যক্তি তীব্র স্লোগান দেন এবং তার ওপর ডিম নিক্ষেপ করেন। ঘটনাটি নিয়ে এনসিপি সমর্থকরা ক্ষোভ প্রকাশ করছেন এবং আক্রমণকারীদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপের দাবি তুলেছেন।

অন্তর্বর্তী সরকারের প্রতিনিধি হিসেবে আখতার হোসেন বর্তমানে বিভিন্ন রাজনৈতিক ও কূটনৈতিক কার্যক্রমে অংশ নিতে যুক্তরাষ্ট্র সফর করছেন।

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *