ভেতরের খবর নিউজ ডেস্ক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সোমবার নিউইয়র্কে মার্কিন বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে তিনি এ তথ্য জানান। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক বাণিজ্য, সার্ক পুনরুজ্জীবন, রোহিঙ্গা সংকটসহ নানা বিষয় আলোচিত হয়।
ড. ইউনূস জানান, সার্ক পুনরুজ্জীবনে বাংলাদেশ কাজ করছে এবং আসিয়ানে যোগদানের আগ্রহ রয়েছে। তিনি বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হলে প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।
মার্কিন দূত সার্জিও গোর প্রধান উপদেষ্টার নেতৃত্বের প্রশংসা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং রোহিঙ্গাদের জন্য সহায়তা অব্যাহত থাকবে বলেও জানান।
@ইয়াসমিন রিমা,ভেতরের খবর