ভেতরের খবর নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের তারিখ পরিবর্তন করা হয়েছে।
আগামী দুর্গাপূজা এবং নির্বাচনী প্রচারণার সময় কম থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। তিনি জানান, শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় প্রচারণার জন্য বাড়তি সময় প্রয়োজন।
নতুন ঘোষিত তারিখ অনুযায়ী আগামী ১৫ অক্টোবর, বুধবার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ও সদস্য সচিব ড. এ.কে.এম. আরিফুল হক সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন তারিখে উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হবে।