বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে অপপ্রচার গভীর ষড়যন্ত্র – রিজভী

ভেতরের খবর নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির মনোনয়ন তালিকা নিয়ে যে অপপ্রচার চলছে, তা একটি গভীর ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “পতিত, পরাজিত ও পলাতক স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়তে অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার পথে বিএনপি এগিয়ে যাচ্ছে। কিন্তু কুচক্রী মহল বিএনপির বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে।”

রিজভী অভিযোগ করেন, একটি মহল নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠন আওয়ামী লীগকে পুনর্বাসনের গোপন মিশনে নেমেছে এবং বিভিন্ন গণমাধ্যমকে ব্যবহার করে বিভ্রান্তিকর সংবাদ ছড়াচ্ছে। তিনি বলেন, “কিছু পত্রিকা ও সামাজিক মাধ্যমে কথিত মনোনয়ন তালিকা প্রকাশ করে বিএনপির ভেতরে বিভ্রান্তি ও অসন্তোষ ছড়ানোর চেষ্টা চলছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অশুভ প্রচারণা।”

তিনি স্পষ্টভাবে জানান, বিএনপি এখনো কোনো প্রার্থীকে “সবুজ সংকেত” দেয়নি। দলের মনোনয়ন প্রক্রিয়া পরিচালনা করে পার্লামেন্টারি বোর্ড, এবং তাদের সিদ্ধান্তই চূড়ান্ত হবে।

সংবাদ সম্মেলনে রিজভী আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি জনগণের ঘরে ঘরে গিয়ে বিএনপির ৩১ দফা ‘জনগণের মুক্তির সনদ’ তুলে ধরার নির্দেশনা দিয়েছেন।

তিনি মনোনয়ন প্রত্যাশীদের উদ্দেশে বলেন, “দলীয় কার্যক্রমে যার পারফরম্যান্স ভালো, তিনিই প্রার্থী হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন।”

এ সময় বিএনপির যুগ্ম-মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

@ইয়াসমিন রিমা,ভেতরের খবর

  • Related Posts

    অডিও বিতর্কে ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

    ভেতরের খবর নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মন্তব্য করার অভিযোগ ওঠার পর ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট থানার ভারপ্রাপ্ত…

    জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন নাজিম, এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায়

    ভেতরের খবর নিউজ ডেস্ক: কোটালীপাড়া উপজেলা , গোপালগঞ্জঃ দাবার বোর্ডে একের পর এক প্রতিপক্ষকে হারিয়ে সাফল্যের মুকুট পরেছে গোপালগঞ্জের কোটালীপাড়ার মেধাবী শিক্ষার্থী নাজিম মোল্লা। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর এবার…

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *